সালথায় বিএনপি প্রার্থী জয়ী
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ওয়াহিদুজ্জামান ওহিদ।
সালথা উপজেলার সহকারী রির্টানিং কর্মকতা বিশ্বাস রাসেল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।
মোটরসাইকেল প্রতীকে ওয়াহিদুজ্জামান ওহিদ পান ২৯,৯৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. দেলোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীকে পান ২৬,১৮৪ ভোট।
এ উপজেলার মোট ভোটার হলো ১ লাখ এক হাজার ৮৬৫ জন।
