পরশুরামে চেয়ারম্যান আ. লীগের
ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন (আনারস) ৩২,৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ১৯ দল সমর্থিত আবু তালেব (দোয়াত কলম) পেয়েছেন ৮,২১৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এনামুল করিম মজুমদার (তালা) ২৬,৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ১৯ দল সমর্থিত জামায়াতের প্রার্থী নুর মোহাম্মদ (টিউবওয়েল) পেয়েছেন ৭,৯১৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির সমর্থিত নাসিমা আক্তার কামরুল (কলস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
