২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের মেলান্দহে শুক্রবার হরতাল

জামালপুরের মেলান্দহ উপজেলায় শুক্রবার দিনব্যাপী হরতাল ডাকা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান এবং বকশিগঞ্জের নির্বাহী কর্মকর্তা এরশাদ খান এ কথা জানান।

এ দিন জামালপুরের ইসলামপুর, বকশিগঞ্জ ও মেলান্দহ উপজেলার ভোট গ্রহণ হয়।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিকাল চারটায় নির্বাচন বর্জন করেছে মেলান্দহের নিদর্লীয় চেয়ারম্যান প্রার্থী ইশমত পাশা।

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শুক্রবার মেলান্দহ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মেলান্দহ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক কিশমত পাশা।

মেলান্দ বাজারে সমাবেশ করে এই হরতালকে সমর্থন জানিয়েছে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি ও মেলান্দহ পৌরসভার মেয়র হাজি দিদার পাশা।