২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী হওয়ায় পরশুরাম বিএনপির সভাপতি বহিষ্কৃত

দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ফেনীর পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবকে বহিষ্কার করেছে বিএনপি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি তাকে ও জেলা বিএনপিকে জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃংখরা ভঙ্গের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রটি ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এসে পৌছায়।

হাবিবুরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের বলেন, পরশুরাম উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থিত একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব নির্বাচন করছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।