ওয়াশিংটনের সঙ্গে সংলাপে পিছপা হবে না তেহরান: পেজেশকিয়ান
আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে ইরান কখনও পিছপা হবে না বলে তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আবার যুদ্ধবিরতি শুরু করতে তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনার মধ্যেই এ কথা বলেন তিনি।
