১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার সংসদে তার বক্তব্য ঘিরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল হয়। অভিযোগের প্রমাণ থাকলে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:35 PM

Updated : 11 Nov 2026, 08:35 PM