ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব প্রধান উপদেষ্টাকে বিএনপি
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি। শনিবার রাতে যমুনায় মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি নেতারা। দলটি মনে করে, নির্বাচনের ঘোষণা দিলেই দেশে আইন-শৃঙ্খলা ফিরে আসবে। ক্ষমতায় গেলে সংস্কার ও বিচার এগিয়ে নেওয়া হবে বলেও সরকারপ্রধানকে জানিয়েছে বিএনপি। বৈঠকে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগও চেয়েছে দলটি।