ময়মনসিংহ মেডিকেলে আগুন: কর্মকর্তাদের অপসারণ-বিচার বিভাগীয় তদন্তের দাবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে হতাহত নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।