পিআর পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ পাঁচ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এবার গণমিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। ১ থেকে ৯ অক্টোবর সারাদেশে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি। মঙ্গলবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।