জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এস আলমকে কারা ‘প্রটেকশন’ দিচ্ছে, বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটাও বাংলাদেশের জনগণ জানে।” শনিবার চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।