২০০৬–২০২৬: বিশ্বকাপে শাকিরার সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার যাত্রা
২০০৬ থেকে ২০২৬- এই দুই দশকে ল্যাটিন গায়িকা শাকিরা ফুটবল বিশ্বকাপের চারটি আসরে গান গেয়ে এর অন্যতম সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছেন। ২০১০ সালে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি তার সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ অধ্যায়। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি শাকিরার ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে গানটি। বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে শাকিরা প্রমাণ করেছেন শিল্পীরাও ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারেন।