চাকসু: অনিয়ম ও বৈষম্যের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের শেষ দিকে কয়েকটি অভিযোগ তুলেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। প্যানেলের প্রার্থীদের বিপরীতে স্বতন্ত্ররা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের।