মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। অনিয়ম ঠেকাতে এবার প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে নানা নজরদারি ব্যবস্থা। শিক্ষার্থীরা বলছেন, প্রশ্ন এবং পরীক্ষা হলের পরিবেশ স্বাভাবিক ছিল।