পাকিস্তানের নয়টি স্থানে ভারতের হামলা, উপযুক্ত জবাব দেওয়ার কথা বলছে পাকিস্তান
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত। ছয়টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে পাকিস্তানে ২৬ জন ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ জন নিহত হয়েছেন। হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। জাতিসংঘকে ইসলামাবাদ বলেছে, পাল্টা জবাব দেয়ার অধিকার তাদের আছে।
পাকিস্তানের নয়টি স্থানে ভারতের হামলা, উপযুক্ত জবাব দেওয়ার কথা বলছে পাকিস্তান
