ভোট গণনার সময় প্রার্থীদের প্রতিনিধি রাখার দাবি বিন ইয়ামীন মোল্লার
ডাকসু নির্বাচনে ভোট গণনার সময় প্রার্থীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামীন মোল্লা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সভা শেষে এ দাবি জানান তিনি। এছাড়া, ভোটের কয়েকদিন আগের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো পিছিয়ে ভোটের পরে নেয়ার দেয়ার দাবিও তোলেন তিনি।