১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

কৃষকদের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৫ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ধানের কেজি ৩৫ ও চালের কেজি ৪৯ টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে গিয়ে খাদ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মাহিদুল ইসলাম মাহি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:54 PM

Updated : 14 Nov 2026, 10:54 PM