অভ্যুত্থানের আশা ও স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, মতপার্থক্য থাকলেও চব্বিশের অভ্যুত্থানের আশা ও স্বপ্নকে ‘বৃথা যেতে দেওয়া যাবে না’। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রকাশনা উৎসবে এ কথা বলেন তিনি। সেখানে বিএনপির রাজনীতিতে মাহবুব উল্লাহর অবদান নিয়েও তিনি আলোচনা করেন।