সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসনের মোখলেসকে
জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসনের মোখলেসকে
