নটর ডেম কলেজের হ্যারিংটন ভবন ভেঙে সেখানে তৈরি করা হবে নতুন ভবন। শেষ মুহূর্তের স্মৃতি হাতড়াতে ক্যাম্পাসে জড়ো হচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, “আমরা জানি তোমরা জীবনের গুরুত্বপূর্ণ দুটি বছর এই ক্যাম্পাসে, এই ভবনে কাটিয়েছ। অসংখ্য অম্লমধুর স্মৃতি তোমাদের আছে এই হ্যারিংটন ভবনকে ঘিরে। তোমরা যদি শেষবার এই ভবনটি দেখতে চাও, ফিরে যেতে চাও সেই স্মৃতিতে, ছবি তুলে রাখতে চাও, আমরা তোমাদের স্বাগত জানাই।”

হাসান বিপুল | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ২১:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬