ডিসি, এসপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে নাইম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।