মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগার পর ১০টি ইউনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের পাশে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। সেখানকার একজন কর্মচারী বলেছেন, ‘গাড়ি থেকে তেল ট্যাংকে নামানোর সময় আগুন লেগে যায়।’