২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপনার মাথা ভালো থাকলে সব ভালো হবে, ব্যাংকে সুশাসন নিয়ে সৈয়দ মাহবুবুর রহমান

ব্যাংক খাতে প্রায় ৭ লাখ কোটি টাকা খেলাপি ঋণ। এর মূল কারণ সুশাসনের চরম অভাব। সেটা নিয়ন্ত্রক সংস্থার স্তর থেকে ব্যাংকিং স্তর পর্যন্ত সবখানেই। এটাই ব্যাংক খাতের মূল সমস্যা। বিপরীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আজকে একটা ভালো অবস্থান, মানুষের আস্থার অর্জনের মূল কারণ সুশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ‘চিনওয়্যাগ উইথ দ্য চিফস’ এ এসব কথা বলেছেন সৈয়দ মাহবুবুর রহমান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 08:13 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM