২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগেই স্থির আছেন কি না, সন্দিহান আলী রীয়াজ

“একটা রাজনৈতিক দল সন্ত্রাসী তৎপরতায় যুক্ত হয়েছে। ১৬ বছর ধরে এ দেশের মানুষকে নিপীড়ন করেছে। গুম খুনে যুক্ত থেকেছে। আওয়ামী লীগের সব কর্মী সেটাকে মেনে নিয়েছে? সেটার প্রতি অনুগত থেকে গেছে?”- এই প্রশ্ন তুলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।   সেই নবম সংসদ নির্বাচনের পর লাখ লাখ তরুণ যারা ভোটার হয়েছে, তাদের প্রসঙ্গ টেনে আলী রীয়াজ বলেন, “এই ৩০ শতাংশকে ৫০ শতাংশ বলছেন না কেন? হতে পারে যে তারা সবাই আওয়ামী লীগে যোগ দিয়েছে, হতে পারে আবার এই ৩০ শতাংশ ২৯ শতাংশে চলে গেছে, ১৫ শতাংশ ইত্যাদি।”   বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ আলী রীয়াজ বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগ ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছিল। তারপর তো আর নির্বাচন হয়নি দেশে। ওই ৩০ শতাংশ ওখানেই বসে আছে? আমি নিশ্চিত না কিন্তু।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 07:14 PM

Updated : 02 Sep 2026, 01:27 AM

আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগেই স্থির আছেন কি না, সন্দিহান আলী রীয়াজ