তুরাগ নদীতে সাতটি লাশ ভাসছে- সোশাল মিডিয়ায় এমন প্রচারকে ‘অপপ্রচার’ বলেছে ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন।