ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমূল্যাহ বলেছেন, অপরাধী এবং অপরাধীর সহযোগী কেউ শাস্তি থেকে মুক্তি পাবে না।