সাজেক-খাগড়াছড়ি সড়কের চারটি স্থানে এখনো পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। দীঘিনালার প্রায় ২০টি গ্রাম প্লাবিত, পানিবন্দি প্রায় ৮ হাজার মানুষ। আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। বৃষ্টি না হলে বিকেলে পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হতে পারে।