বিয়ে এড়াতে অপহৃত হওয়ার ‘নাটক’ সাজান শিবির নেতা: পুলিশ
কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজের একদিন পর ছাত্রশিবিরের এক নেতাকে লাকসাম উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে; যার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানের (২৮) অপহরণ বিষয়ক জিডির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।