লিভারপুলের প্রথম একাদশে সুযোগ হারিয়ে প্রকাশ্যে ক্লাব ও ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন মোহামেদ সালাহ। ক্লাব, ম্যানেজমেন্ট ও সতীর্থরা বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি। ফলে, বিশ্লেষকদের ধারণা জানুয়ারিতেই দল ছাড়তে হতে পারে সালাহকে। মিশরীয় এই তারকাকে নিয়ে নিজের বিশ্লেষণ জানিয়েছেন ফুটবল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আহমেদ শায়েক।