শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আটক ৩ জন
শরীয়তপুরের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে বৃহস্পতিবার ভোরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থল থেকে শত শত বোমা তৈরির সরঞ্জাম তারা উদ্ধার করেছেন।