ব্রাজিলে ডেঙ্গু থেকে প্রাণ বাঁচাবে আরেক মশা
ব্রাজিলে এমন একটি কারখানা রয়েছে যেখানে প্রতি সপ্তাহে ১০ কোটি ডিম উৎপাদন সম্ভব। বিশ্বের সবচেয়ে বড় জৈব কারখানা এটি। ‘ওলবিটো দু ব্রাজিল’ নামে এ কারখানায় প্রজনন ঘটানো হচ্ছে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মশার। কারখানা কর্তৃপক্ষ বলছে, এসব মশা ঠেকাবে ডেঙ্গুবাহী এইডিস মশাকে। এর মাধ্যমে আগামী কয়েক বছরে ব্রাজিলের প্রায় চৌদ্দ কোটি মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা হবে।
ব্রাজিলে ডেঙ্গু থেকে প্রাণ বাঁচাবে আরেক মশা
