ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের বাদিপক্ষের আইজীবী আজিজুর রহমান দুলু বিচারকের পর্যবেক্ষণ জানিয়ে বলেছেন, এ ধরনের ন্যাক্কারজনক অপরাধে দয়া-দাক্ষিণ্য দেখানো যাবে না ।