‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ প্রতিযোগিতা দেখতে বেউথা ব্রিজ সংলগ্ন নদীর দুই পাড়ে ভিড় করেন লাখো মানুষ।