২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ গন্তব্যে যাচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথের পছন্দের বাহন

রানী ভিক্টোরিয়া ইতিহাস গড়েছিলেন ১৮৪০-এর দশকের গোড়ায়। প্রথমবারের ব্রিটিশ রাজ সিংহাসনের অধিকারী চড়লেন ব্যক্তিগত ট্রেনে। সেই থেকে শুরু।

হাসান বিপুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:54 PM

সর্বশেষ রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় বাহন ছিল এই নিজস্ব রাজকীয় সেলুন। এরই মধ্যে পেরিয়ে গেছে ১৮০ বছরেরও বেশি। এবার যবনিকা টানলেন রাজা তৃতীয় চার্লস। সেই ঐতিহ্য এখন ইতিহাস হওয়ার পথে। চাকা ঘোরে,  ‍হুইসেল বাজে এখনও। তবে, ২০২৭ সালের মার্চের পর অবসরে যাচ্ছে এই ট্রেন।