পশ্চিম তীরে খাদ্য সহায়তা অর্ধেকে নামাচ্ছে ডব্লিউএফপি
অর্থসংকটের কারণে অধিকৃত পশ্চিম তীরে খাদ্য সহায়তা অর্ধেকে নামানোর কথা জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি। সংস্থাটি বলছে, প্রয়োজন বাড়লেও চলতি মাস থেকে সহায়তা পাওয়া মানুষের সংখ্যা চার লাখ থেকে কমিয়ে দুই লাখ করতে তারা বাধ্য হচ্ছে।