আইইউবিতে ‘সংস্কৃতি ও সৃজনশীল শিল্প’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে সংস্কৃতি, সৃজনশীল শিল্প, মিডিয়া ও প্রযুক্তি নিয়ে একাধিক সেশন ও প্যানেল আলোচনায় অংশ নেবেন দেশি-বিদেশি গবেষকরা।