ইউনাইটেড ভক্তের চুল কাটার অপেক্ষা শেষ হতে বাকি আর ৯০ মিনিট
ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত ফ্র্যাংক আইলেট প্রতিজ্ঞা করেছিলেন তার দল টানা পাঁচ ম্যাচ না জিতলে চুল কাটবেন না। দেড় বছরের অপেক্ষার পর টানা চার ম্যাচ জিতেছে ইউনাইটেড। মঙ্গলবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেলেই ৪৯০ দিনের অপেক্ষা শেষ হবে আইলেটের।