২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকলেই তো আপনারা সন্দেহপ্রবণ, সেটা বুঝি: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এই প্রতিশ্রুতি, এই নিশ্চয়তা দিতে হবে, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ আলী রীয়াজ বলেন, “এইটা যে করবে এই নিশ্চয়তা আমাকে দিন। আমাকে বলতে, আমি বলছি জনগণকে দিন। কারণ এই সনদ যেন একটি চুক্তি হয়। এটা হচ্ছে জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চুক্তি। তো আপনি চুক্তি ভঙ্গ করলে কী হবে? জনগণ তার উত্তর দেবে।” তিনি বলেন, “কিন্তু আপনি এটা যে বাস্তবায়ন করবেন। সকলেই তো আপনারা সন্দেহপ্রবণ, সেটা বুঝি। এই বাধ্যতামূলক জায়গাটা কীভাবে তৈরি করা যায়? একটা বিপদ থেকে যায়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 04:59 PM

Updated : 02 Sep 2026, 01:27 AM

সকলেই তো আপনারা সন্দেহপ্রবণ, সেটা বুঝি: আলী রীয়াজ