অনুশীলন বাতিল হলেও সেমিফাইনালের জন্য প্রস্তত দল: কোচ পিটার বাটলার
নেপালের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে দলের মানসিক প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। শিউলির মায়ের মৃত্যুর ঘটনায় অনুশীলন বাতিল হলেও দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।