গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকারের প্রচার, কীভাবে দেখছেন বিশ্লেষকরা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের রায় পেতে যে গণভোটের আয়োজন করা হচ্ছে, সেখানে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে প্রচারণায় নেমেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে গণভোটে ‘সবার জন্য সমান সুযোগ’ নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এর বিপরীত মতও রয়েছে; কোনো বাধা দেখছেন না তারা।