০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নষ্ট খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
“মিডিয়া রিপোর্ট দেখে আপনাদের ডাকাও হয় নাই, মিডিয়া রিপোর্ট দেখে আপনাদের ধরাও হয় নাই। সবকিছু কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসছে।"
‘নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শক্ত রুটি-পচা ডিম দেওয়ার অভিযোগ’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত শুরু করল প্রশাসন।
চিকিৎসক বলেন, পচা ডিম, কলা বা পাউরুটিসহ যেকোনো পচন ধরা খাবার খেলে শিশুদের ক্ষেত্রে সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাষ্য, খাবার স্কুলে পৌঁছার দুই দিন পর বিতরণ করার নিয়ম থাকলেও একদিন আগেই তা বিতরণ করা হয়।
“দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে,” বলা হয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
শুধু কলাই নয় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা ডিম ও রুটির মানও নিম্নমানের ছিল বলে দাবি অভিভাবকদের।