নীলফামারীতে স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন
‘নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শক্ত রুটি-পচা ডিম দেওয়ার অভিযোগ’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত শুরু করল প্রশাসন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয় বলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানিয়েছেন রোববার।
ইউএনও বলেন, কমিটিকে সরেজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে উপজেলা প্রশাসনের নোটিসে বলা হয়েছে, কিশোরগঞ্জ উপজেলার স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম, শক্ত রুটি দেওয়া হচ্ছে এমন অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে এসছে। বিষয়টি উদ্বেগজনক হওয়ায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ৭ মে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শক্ত রুটি-পচা ডিম দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন:
