১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুল ফিডিংয়ের ‘খাবারে অসুস্থতা’: চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে তদন্ত কমিটি

“দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে,” বলা হয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

স্কুল ফিডিংয়ের ‘খাবারে অসুস্থতা’: চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে তদন্ত কমিটি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 12:18 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে কয়েক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” 

মন্ত্রণালয় বলেছে, মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া খাবার সরবরাহকারীর সঙ্গে চুক্তি কেন বাতিল হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধে দ্রুত কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।