ফের সড়কে সাত কলেজ শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর টেকনিক্যাল, সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও মহাখালী আমতলী মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার তাদের এই বিক্ষোভ-অবরোধের ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।