২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে কথা বলেন শিক্ষামন্ত্রী।
“আইনগত অবশ্যই কোনও বাধা নেই। উনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন।”
রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।
সুতরাং ব্যাংক চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না, বলেন রুমিন ফারহানা।
রুমিন ফারহানা নিজেকে সরকারি দলেরও না বিরোধীদলেরও না বলে জানালেন জাতীয় সংসদকে। বললনে, কোনো দলের হুইপ তার দায়িত্ব নিতে চান না।
“কেউ বলছেন পারবে, কেউ বলছেন পারবে না। বিষয়গুলো যদি স্পষ্ট করতেন, তাহলে সবার বুঝতে সুবিধা হতো,” বলেন রুমিন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতির প্রতিনিধি না পাওয়ায় দুদকের জন্য সার্চ কমিটি গঠনের কাজ আটকে ছিল।
“এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত তিন মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কী।”