নির্বাচনে অংশ ‘নিচ্ছেন না’ সাবেক উপদেষ্টা মাহফুজ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বলা হয়ে বিবিসি বাংলার খবরে। মাহফুজের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, অন্তর্বর্তী সরকারের এই পদ থেকে তিনি সরতে চাননি, পদত্যাগ করতে হয়েছে ‘নিরপেক্ষতার’ প্রশ্নে।