গোপালগঞ্জে ভাটিয়াপাড়া বন্দর প্রতিরক্ষা বাঁধে ভাঙন
গোপালগঞ্জের মধুমতি নদী তীরবর্তি গুরুত্বপূর্ণ বন্দর ভাটিয়াপাড়ায় প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে রয়েছে সেতু, মসজিদ, খাদ্যগুদামসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।