কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে ট্রাম্প ও পুতিন
কয়েক দিনের ব্যবধানে বেইজিং সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য এটি ছিল কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সপ্তাহ। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও পুতিন দুজনকেই উষ্ণ অভ্যর্থনা জানান শি।