২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
হরমুজ প্রণালি আর কখনোই এর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানি আলোচক দলের প্রধান।
তেহরানে এক বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তিনি এসব বলেন।
“অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে। এখন আগের রুটিনে চলছে অপারেশন ফোসিওস,” বলেছেন ইরানের পার্লামেন্টের এ স্পিকার।
সামগ্রিক সমরশক্তিতে যুক্তরাষ্ট্র ইরান থেকে এগিয়ে—এমনটা স্বীকার করে নিয়েই দক্ষতা ও ফলাফল বিবেচনায় সর্বশেষ সংঘাতে ইরান-ই জয়ী হয়েছে বলেও দাবি করেছেন ইরানি পার্লামেন্টের এ স্পিকার।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ২১ ঘণ্টা ধরে চলা শান্তি আলোচনায় ইরানি পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন কলিবফ।