২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
“অনেকের মধ্যেই এ উদ্বেগ কাজ করছে যে এআই মানুষকে অপ্রয়োজনীয় বা বেকার করে দেবে। আমি এই মতামতের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি।”
আইজ্যাকম্যান বলেছেন, গেল সপ্তাহে ব্লু অরিজিনের একটি রকেট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া লঞ্চপ্যাডটি পুনর্নির্মাণ বা সংস্কার করতে ‘দীর্ঘ সময় লাগবে’।
মহাকাশ জয়ের তীব্র প্রতিযোগিতায় রকেট বিস্ফোরণে বিপন্ন হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণী। বিজ্ঞান জয়ের এ যাত্রা কি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পৃথিবীর ভঙ্গুর বাস্তুতন্ত্রকে?
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উড্ডয়নপূর্ব পরীক্ষার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে ব্লু অরিজিনের রকেট নিউ গ্লেন। জেফ বেজোসের মহাকাশ কোম্পানিটির জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ব্লু অরিজিনের এ বিস্ফোরণের ভিডিও দেখে মাস্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “বিষয়টি দুঃখজনক। রকেট তৈরি করা আসলেই কঠিন কাজ।”
এর আগের অভিযানের সময় স্যাটেলাইটকে সঠিকভাবে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল রকেটটি। ফলে রকেটের উৎক্ষেপণ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল মার্কিন সংস্থাটি।
২০২৮ সালে নাসার ‘আর্টেমিস ফোর’ অভিযানের জন্য ব্লু অরিজিনের ‘ব্লু মুন’ ল্যান্ডার উৎক্ষেপণের লক্ষ্যেই এ রকেটটি তৈরি করা হচ্ছে।
‘প্রজেক্ট প্রমিথিউস’ এআই সিস্টেম তৈরির দিকে মনোযোগ দেবে, যা কেবল ডিজিটাল তথ্য প্রক্রিয়াজাত না করে বাস্তব বিশ্বের জ্ঞানও ‘অর্জন’ করতে পারবে।