দুই দেব, এক যিশু আর কয়লা খনি, অ্যাকশনে জমজমাট খাদান
সিনেমা মুক্তির আগে ‘খাদান’র ট্রেইলার প্রকাশ করে পশ্চিমবঙ্গের অভিনেতা দীপক অধিকারী দেব বোঝালেন, অ্যাকশনেই দর্শক ধরে রাখার ব্যবস্থা করেছে সিনেমাটি।
সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব, সঙ্গে আছেন যীশু সেনগুপ্ত এবং ইধিকা পাল।
কয়লাখনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সুজিত দত্ত রিনো পরিচালিত ‘খাদান’ মুক্তি পাবে শুক্রবার।